উদ্ভাবনী তরুণদের উদ্দেশে বাংলালিংক শুরু করেছে ‘বাংলালিংক ইনোভেটরস’-এর তৃতীয় আসর। প্রতিভাবান তরুণদের উদ্ভাবনী ক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, উদ্ভাবনী তরুণ প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্য আরও কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে ‘বাংলালিংক ইনোভেটরস’। সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত বিজয়ী দল পাবে আমস্টারডামে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের কার্যালয় পরিদর্শন ও বাংলালিংকের অ্যাসেসমেন্ট সেন্টারে যোগদানের সুযোগ। প্রথম ও দ্বিতীয় রানারআপ দল পাবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া সেরা পাঁচ দলের সদস্যরা বাংলালিংকের এআইপিতে সরাসরি যোগদান করার সুযোগ পাবেন। যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
