জনসেবায় ডক্টরেট

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১২:০০ এএম

বলিউড বাদশাহ শাহরুখ খান তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। দক্ষ অভিনেতার পাশাপাশি মানবদরদি বলেও শাহরুখের আলাদা পরিচিতি আছে। সমাজসেবামূলক কাজের জন্য অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানজনক ডক্টরেট উপাধি পেতে যাচ্ছেন তিনি।

মূলত এসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্যই শাহরুখ ‘মীর ফাউন্ডেশন’ শীর্ষক একটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন। সামাজিকভাবে বঞ্চিত এবং এসিড আক্রান্ত নারীদের চিকিৎসা, তাদের আইনি লড়াইয়ের ব্যবস্থা, থাকার বন্দোবস্তÑ সব ক্ষেত্রেই সাহায্য করে শাহরুখের এই সংগঠন। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে দরিদ্র নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতেও এই প্রতিষ্ঠান কাজ করে। এই ফাউন্ডেশনের কার্যক্রমের কারণেই শাহরুখকে সম্মানজনক ‘ডক্টর অব লেটারস’ উপাধি দিতে যাচ্ছে লা ট্রোব বিশ্ববিদ্যালয়। শাহরুখ বলেন, ‘এমন সম্মানজনক উপাধি পেয়ে আমি সত্যিই অভিভূত’। আগামী ৯ আগস্ট শাহরুখকে সম্মানজনক ডক্টরেট সম্মানমা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত