পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৩:০১ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হারে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭১০ জন। অন্যদিকে ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৫৭৬ জন। অর্থাৎ মেয়েদের চেয়ে ছেলেরা পাসের হারে পিছিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি বিস্তারিত ফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এবার ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই অনুযায়ী এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

 

ফলাফলে দেখা যায়, দেশের ৮টি বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডেও পাসের দিক দিয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। ঢাকা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৪ শতাংশ, ছেলেদের ৬৮ দশমিক ২২ শতাংশ। রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৩২। কুমিল্লা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭, ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ১২ শতাংশ।

যশোর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, ছেলেদের ৭২ দশমিক ৭৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ এবং ছেলেদের ৫৯ দশমিক ২১ শতাংশ। বরিশাল বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ।

সিলেট বোর্ডে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৮৩ শতাংশ এবং ছেলেদের ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিনাজপুর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

এবছর সাধারণ আট শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন।

কারিগরি শিক্ষাবোর্ডে পাসের ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।

গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত