২০০৯ সালে এনটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিজয়ী হয়ে তারকাখ্যাতি পান তামান্না প্রমি। সংগীতে হাতেখড়ি মায়ের কাছে। ছয় বছর বয়সে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ শুরু করেন। গান শিখেছেন ছায়ানটেও। সংগীতা থেকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রাপ্তি’। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও মিউজিক ভিডিওতে গান করেছেন তিনি। সংগীত পরিবেশন করেছেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুরসহ অনেক দেশে। এবার বাংলা টিভির নতুন সাপ্তাহিক সংগীত অনুষ্ঠান ‘গানে গানে আড্ডা’ উপস্থাপনা করছেন প্রমি। প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠান। তওহীদ অন্তুর প্রযোজিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হয়েছে গত ১৫ জুলাই।
×
