দ্বিতীয় দিন শেষে লিডের আশায় বিসিবি একাদশ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১২:২০ এএম

কর্নাটকে ‘মিনি রঞ্জি’ ট্রফিতে নিজেদের দ্বিতীয় চার দিনের ম্যাচে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বিসিসি একাদশ। বেঙ্গালুরুতে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭০ রানে পিছিয়ে বিসিবি একাদশ। হাতে আছে ৫ উইকেট।

আগের দিনের ৮ উইকেটে ৩০০ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমি। বাকি দুই উইকেট হারিয়ে আরো ৩১ রান যোগ করে দলটি। দুটি উইকেটই নেন আগের দিন চার উইকেট নেওয়া তাইজুল ইসলাম। মোট ৬ উইকেট নিতে তাইজুল বল করেছেন ৩৩.৫ ওভার। ব্যয় করেছেন ১৪৪ রান।

ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে জহুরুল ইসলাম ও সাদমান ইসলাম যোগ করেন ৯৩ রান। ব্যক্তিগত ৪৯ রান করে সাদমান ফিরলে এই জুটির পতন হয়। ৪৫ রান করেন জহুরুল।

এরপর অবশ্য দ্রুত ফিরে যান মুমিনুল হক (১৮), নাজমুল হক শান্ত (৩৪) ও আরিফুল হক (১৪)। ১৯৯ রানে ৫ উইকেট হারানো বিসিবি একাদশকে এরপর টেনেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। সোহান ৬৭ ও সাইফ ২৭ রান নিয়ে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত