চট্টগ্রামে তথ্যমন্ত্রী

মানুষের অধিকার হরণ করতেই শেখ হাসিনাকে আটক করা হয়

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:৫৮ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের অধিকার হরণের জন্য মূলত ২০০৭ সালে শেখ হাসিনাকে আটক করা হয়েছিল।

তিনি বলেন, দেশে যখন ন্যায়ের নামে অন্যায় করা হচ্ছিল, তখন মানুষের অধিকার আদায়ে প্রতিবাদ করেছিলেন শেখ হাসিনা। তাই তাকে আটক করা হয়েছিল।

গতকাল বুধবার ‘গণতন্ত্র বন্দি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নয়, দেশের গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল। তাই ১৬ জুলাই শেখ হাসিনার বন্দি দিবস নয়, গণতন্ত্রের বন্দি দিবস পালন করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত