সিদ্ধিরগঞ্জে ফিশফিড ও সাবান কারখানায় র‌্যাবের অভিযান

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:২৮ পিএম

সিদ্ধিরগঞ্জে একটি অনুমোদনহীন ফিশফিড তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২১০ টন মাছের খাবার জব্দ ও ২ জনকে আটক করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে কারখানাটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে সানারপাড় কান্দাপাড় এলাকায় এ অভিযান চালায়।

সাজাপ্রাপ্তরা হলো কারখানা মালিক মিজানুর রহমান। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত। মিজানুর রহমান নোয়াখালী জেলা সদরের গোপিনাথপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। কারখানার কর্মচারী এরশাদ মিয়াকে দিয়েছে ৩ মাসের বিনাশ্রম কারদ-। এরশাদ মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার নোহাট্টা এলাকার নূরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ক্ষতিকারক এনবিএস আমদানি সরকারিভাবে নিষিদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত