বন্ড ইস্যুতে হয়রানির শিকার পোশাক মালিকরা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১১:৩০ পিএম

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেছেন, কাস্টমস বন্ডসংক্রান্ত বিষয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি ও আস্থার ঘাটতি রয়েছে। অনেক সময় ইউডিতে সব ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিবরণ সংযোজন না থাকলে রপ্তানির পরে বা আগে সংযোজন করা হলে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি হচ্ছে। এতে করে উদ্যোক্তারা হয়রানির শিকার হচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার উত্তরার বিজিএমইএ অফিসে বিজিএমইএ নেতা, কাস্টমস বন্ড কমিশনারেট, কাস্টমস হাউজ ঢাকা ও বেনাপোল প্রতিনিধিদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রুবানা হক সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

রুবানা হক বলেন, এই সভা পারস্পরিক আস্থার জায়গাটি আরও দৃঢ় করবে। বন্ডে লাইসেন্সে প্রাপ্যতা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। বন্ড লাইসেন্সে প্রাপ্যতা আছে, অথচ অনলাইনে প্রাপ্যতা না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য ছাড়করণ হয় না। এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি প্রোফাইল বিবেচনায় নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠনে  ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত