তুরস্কে অভিবাসনপ্রত্যাশীদের একটি বাস দুর্ঘটনায় পড়ে বাংলাদেশিসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশের সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের এসব অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় তুর্কি প্রশাসন।
ভ্যান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বিলমেজ জানান, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার
পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে বাসটি যাত্রা শুরু করেছিল।
তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্র্তৃপক্ষ।
