মেয়েদের ‘এ’ দল আজ দ. আফ্রিকা সফরে যাচ্ছে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০২:১৪ এএম

বাংলাদেশের মেয়েদের ইমার্জিং (‘এ’) দল আজ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের জন্য নিগার সুলতানাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলের সঙ্গে জাতীয় দলের উল্লেখযোগ্য পাঁচ পারফরমার দলটির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিশেষ ট্রেনিং প্রোগ্রামে।

বাংলাদেশের ভারতীয় কোচ আনজু জাইন জানিয়ে গেলেন, ‘এই ইমার্জিং দলের সফরের সবচেয়ে ভালো দিক হলো আমরা আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারব। সামনে মেয়েদের অনেক ‘এ’ সিরিজ আসছে। মেয়েদের এশিয়া কাপও আছে। এসবের জন্য আমাদের খেলোয়াড়দের তৈরি করার একটা ভালো সুযোগ এটা। অবশ্যই তাই এ সফর আমাদের খুব কাজে আসবে।’

২৩, ২৫ ও ২৮ তারিখে ওয়ানডে। টি-টোয়েন্টি তিনটি যথাক্রমে ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট। ৬ আগস্ট দল দেশে ফিরে আসবে।

বাংলাদেশ নারী ইমার্জিং (‘এ’) দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, সোবহানা মোস্তারি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিম, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, ঋতু মণি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া, শারমিন আকতার সুপ্তা।

যে পাঁচজন বিশেষ ট্রেনিং প্রোগ্রাম করবেন দক্ষিণ আফ্রিকায় : সালমা খাতুন, রুমানা আহমেদ, শামিমা সুলতানা, লতা মণ্ডল ও আয়েশা রহমান শুকতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত