কর্নাটকে বিসিবি একাদশের ‘ড্র’

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৭:৫৫ পিএম

কর্নাটকে মিনি রঞ্জি ট্রফির দ্বিতীয় চারদিনের ম্যাচ ‘ড্র’ করেছে বিসিবি একাদশ। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭৪ রান করা ড. ডাই পাতিল ক্রিকেট একাডেমি অলআউট হয় ৩১১ রানে। বিসিবি একাদশের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩১৭ রানের। দিন শেষে বিসিবি একাদশ তোলে ৩ উইকেটে ১৫৬ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানের মধ্যে দুই ওপেনার জহরুল ইসলাম (১১) ও সাদমান ইসলামকে (১৬) হারায় বিসিবি একাদশ। সেই চাপ সামাল দেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাদের ৭৫ রানের জুটি ভাঙে মুমিনুল (৪৫) ফিরে গেলে। তার ইনিংসে ছিল ৮টি চার।

শেষ পর্যন্ত শান্ত ৫৯ ও সাইফ হাসান ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। শান্তর ১০০ বলের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। 

তার আগে চতুর্থ দিনে ড. ডাই পাতিল ক্রিকেট একাডেমির দলীয় ৩০১ রানের মাথায় মুখেশ চৌধুরিকে বোল্ড করে ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন পেসার তাসকিন আহমেদ। এরপর ৭০ রান করা ইকবাল আব্দুল্লাহকে নাঈম হাসান আউট করলে ৩১১ তে থামে ড. ডাই পাতিল ক্রিকেট একাডেমি। তাসকিন ৯১ রানে ৫ ও নাঈম নেন ৬৬ রানে ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত