এএফসি নারী ফুটবল কমিটির দায়িত্বে কিরণ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:৫২ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই নির্বাহী সদস্য ২০১৯ থেকে ২০২৩ মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বাফুফে।

মাহফুজা আক্তার কিরণ একই সঙ্গে এএফসি ও ফিফার নির্বাহী সদস্য। এ বছর দ্বিতীয় মেয়াদে যে দুই পদে নির্বাচিত হন তিনি। ২০১৬ সাল থেকে তিনি বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।

তার হাত ধরে দেশের নারী ফুটবল বেশ সাফল্যও পাচ্ছে। বিশেষ করে বয়স ভিত্তিক ফুটবলে অন্য উচ্চতায় পৌঁছেছে দেশের নারী ফুটবল।

এএফসির সাধারণ সম্পাদক ডেটো উইন্ডসর নিয়োগ পত্রে লিখেছেন, ‘‘আমরা নিশ্চিত যে, কমিটির কর্মকাণ্ড ও দায়িত্ব পরিচালনা আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং অতীত সাফল্য নিশ্চিতভাবেই এএফসির জন্য উপকারী হবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত