বিচারকের আসনে সাইমন-নিরব-শিপন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৫:৩৮ পিএম

এনটিভিতে দেশের বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একটি রিয়্যালিটি শো ‘স্টান্ডমেনিয়া’। এই শো’য়ের মাধ্যমে দেশের সেরা বাইকার খোঁজে বের করা হবে।  সেই শো’য়ের বিচারকের দায়িত্ব পালন করছেন ঢাকাই ছবির তিন নায়ক নিরব, সাইমন ও শিপন মিত্র।

‘স্টান্ডমেনিয়া’ র জন্য সারা দেশ থেকে আট হাজার জন বাইকার বাইক চালানোর ভিডিও পাঠিয়েছে বলে  এনটিভির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে যোগ্যতার বিচারে একশ’জনকে নির্বাচিত করা হয়েছে। 

সেই একশ’জন থেকে আবার চলছে যাচাই- বাছাইয়ের প্রক্রিয়া। এভাবেই আট হাজার বাইকারদের মধ্যে থেকে সেরা বাইকার কে তুলে আনা হবে। বিচারকেরা সেই কাজটিই করছেন। কে হচ্ছে সেরা বাইকার সেটা দেখা যাবে এনটিভির পর্দায়। শনিবার ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের মাঠে হচ্ছে বাইকার নির্বাচনের পালা। এখানেই রয়েছেন সাইমন, নিরব ও শিপন।

এ ধরনের অনুষ্ঠানের বিচারক হওয়ায়র অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, দারুণ একটি অনুষ্ঠান। বেশ রোমাঞ্চকরও। সবার বাইক চালানো দেখে তো আমি নিজেও অবাক। সব মিলিয়ে দারুণ ইনজয় করছি সময়টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত