ছেলেধরা আতঙ্ক ও অভিভাবকদের উৎকণ্ঠা

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:১৬ পিএম

বেশ কিছুদিন ধরে সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ছেলেধরা সম্পর্কিত বিভিন্ন খবরাখবর। পদ্মা সেতু নির্মাণকে ঘিরে সৃষ্ট এই ‘ছেলেধরার গুজব’ বিষয়ে এমনকি খোদ রাষ্ট্রপক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি ‘গুজব’ বলে নাকচ করা হয়েছে। তদুপরি কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ হচ্ছে। এ কারণেই ছেলেমেয়ের বাবা-মাসহ অভিভাবকরা ভীষণ উৎকণ্ঠিত। গ্রামগঞ্জে অপরিচিত লোকজন এলে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত ঘটনা। সাধারণ মানুষের দাবি, বিষয়টি তদন্ত করে গুজব রটনাকারীদের শাস্তি দেওয়া হোক। পাশাপাশি এ অবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ভূমিকা আশা করে সাধারণ নাগরিকরা। 

রবিউল ফিরোজ, শিক্ষক, রানীনগর উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত