ঈদে তৌকিরের তিন নাটক

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৩৩ পিএম

বছরের শুরুতে মুক্তি পায় তৌকির আহমেদ নির্মিত ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্র। ছবিটি প্রশংসিত হয় বোদ্ধা মহলে। নতুন ছবির প্রস্তুতিও নিচ্ছেন তৌকির। এদিকে আসন্ন ঈদ উপলক্ষে তৌকির নির্মাণ করলেন তিনটি খণ্ড নাটক।

ঈদুল আজহায় তৌকিরের পরিচালনায় ‘পাদুকা সমাচার’, ‘স্বর্ণলতা’ ও ‘রক্ত ঋণ’ নামে ৩টি নাটক প্রচার হবে বেসরকারি তিনটি চ্যানেলে। নাটকগুলো পরিচালনার পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্যও করেছেন তিনি।

এর মধ্যে ‘পাদুকা সমাচার’ নাটকের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এই নাটকে অভিনয় করছেন রওনক হাসান, নাজিয়া হক অর্ষাসহ অনেকে। দেখা যাবে তৌকির আহমেদকেও। এ ছাড়া স্বর্ণলতা ও রক্ত ঋণ নাটকের কাজ শিগগিরই শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত