বন্যাকবলিতদের জন্য ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৩৯ পিএম

কুড়িগ্রামের বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’ এর আয়োজন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। আগামী ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কুড়িগ্রামে এ বছর শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়েছে। বন্যায় জেলার ৯ উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে ডুবে গেছে। এতে, দুই লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে জেলাবাসী। এমন পরিস্থিতি কুড়িগ্রামের দিকে জাতীয় ও আন্তর্জাতিক নজর ফেরাতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত