বাংলাদেশে কোনো কোম্পানির কাছে প্রথমবারের মতো অর্ডার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জুতা ও ফ্যাশন অ্যাকসেসরিজ নির্মাতা কোম্পানি স্টিভ ম্যাডডেন। এই অর্ডার পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ। কোম্পানিটি ৪০ লাখ ডলারের জুতা রপ্তানি করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এ জন্য ফরচুন গত ১৯ জুলাই স্টিভ ম্যাডডেনের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ফরচুন চলতি বছরের অক্টোবর মাসে জাহাজযোগে জুতা পাঠাবে।
