কক্সবাজারে বিপ্লব বড়ুয়া

উন্নয়নের সঙ্গে মানবিকতার বিকাশ ঘটাতে হবে

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:৫২ পিএম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া  বলেছেন, দেশ উন্নয়নের সঙ্গে মননের উন্নতি ও মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এতেই দেশের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন।

গত শনিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে ‘কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বড়ুয়া  এসব কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, সংগঠনের সদস্য নজিবুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত