শাফিনের নতুন গান

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:৩৩ পিএম

নতুন গান ও ভিডিও নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ। ‘বাতাসে কার কণ্ঠ’ শিরোনামের গানটি ২১ জুলাই সন্ধ্যায় জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী।

গানটি নিয়ে শাফিন আহমেদ বলেন, ‘‘আসলে মনের মতো গান পাই না বলে সচরাচর গান করা হয় না। ‘বাতাসে কার কণ্ঠ’ গানের কথাগুলো অসাধারণ। আর মেহেদী সুর-সংগীতও করেছেন দারুণ। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। যারা আমার গানের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের পছন্দ হবে বলেই বিশ্বাস।’’

‘বাতাসে কার কণ্ঠ’ গানের ভিডিও নির্মাণ করেছেন রম্য খান। ভিডিওতে শাফিন নিজেই অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত