মায়ের মাথা কেটে রাস্তা সাজাল তরুণী!

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম

সন্তানের হাতে মায়ের খুন হওয়ার মতো নৃশংস খবর বিশ্ব আগেও শুনেছে। এবার অস্ট্রেলিয়ার এক তরুণী যেটি করল, তা ছাপিয়ে গেছে সব কিছুকে। মাকে খুনের পর মাথা কেটে বাড়ির রাস্তা সাজাতে দেখা গেছে তাকে!

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, অপরাধী মেয়েটির নাম জেসিকা (২৫)। খুন করার পর লুকিয়ে ছিল প্রতিবেশীর বাগানে, একটি ঝোপের পেছনে। যা আবার চেখে পড়ে প্রতিবেশীর চার বছর বয়সী এক ছেলের। এমন নৃশংস দৃশ্য দেখে সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে।

সিডনির গোয়েন্দা কর্মকর্তা ব্রেট ম্যাকফাডেন বলছেন, ‘পুলিশকে অনেক ধরনের অপরাধ চাক্ষুষ করতে হয়। কিন্তু এই দৃশ্য আমাদের কাছেও একেবারে নতুন।’

খুনি মেয়েকে ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছেন। নেওয়া হয়েছিল আদালতে। বিচারক জানান, অপরাধীর মানসিক চিকিৎসা প্রয়োজন। তাই তাকে পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত