গ্রিজম্যানের অভিষেক বার্সেলোনার হার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৩:৫৮ এএম

প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছে বার্সেলোনা। এখনো যোগ দেননি লিওনেল মেসি বা লুইস সুয়ারেজ। দুজন সেরা তারকাকে ছাড়া শুরুটাও শুভ হয়নি কাতালানদের। জাপানে চেলসির কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে তারা। এদিকে বার্সেলোনাকে হারিয়ে সাফল্যের সঙ্গে প্রাক মৌসুম এশিয়া সফর শেষ করেছে অল ব্লুজরা। চেলসির হয়ে ৩৪ মিনিটে টাবি আব্রাহাম ও ৮১ মিনিটে রস বার্কলে গোল করেন। বার্সার হয়ে ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল শোধ দেন ইভান রাকিটিচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত