জুনিয়র কুস্তিতে সেরা খুলনা ও রাজশাহী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৮:৩৪ পিএম

জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। দুদিন ব্যাপী আসরে বালিকা বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে রাজশাহী বিভাগ।

বুধবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬তম এই আসরের পৃষ্ঠপোষকতায় ছিল আরডিডিএল।

বালক বিভাগে ৩ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা। ২ স্বর্ণ ও ৩ ব্রোঞ্জ পদক নিয়ে রাজশাহী প্রথম রানার্সআপ এবং ১ স্বর্ণ, ২ রৌপ্য এবং ১ ব্রোঞ্জ পদক নিয়ে রংপুর দ্বিতীয় রানার্সআপ হয়।

বালিকা বিভাগে ৬ স্বর্ণ ও ২ রৌপ্যপদক নিয়ে রাজশাহী চ্যাম্পিয়ন, ১ স্বর্ণ ও ২ রৌপ্যপদক নিয়ে দিনাজপুর প্রথম রানার্সআপ এবং ১ স্বর্ণ ও ১ রৌপ্যপদক নিয়ে ময়মনসিংহ দ্বিতীয় রানার্সআপ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত