জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)। গতকাল বুধবার এ নিয়োগের মাধ্যমে দেশে প্রথম নারী পিপি হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে শামছুন্নাহার বেগমকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিই দেশের প্রথম নারী পিপি।’
শামছুন্নাহার বেগম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। শামছুন্নাহার বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
