সরফরাজকে সরিয়ে হারিসকে অধিনায়ক চান শোয়েব

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১১:৪১ এএম

বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে নেতৃত্বের পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন। নতুন অধিনায়ক হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে হারিস সোহেলের নাম প্রস্তাব করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। আর টেস্টে চান বাবর আজমকে।

বিশ্বকাপ চলাকালীন সময়েই সরফরাজের সমালোচনা করেছিলেন শোয়েব। ভারতের কাছে হারের পর সরফরাজকে ‘মগজহীন’ অধিনায়ক বলে মন্তব্য করেছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

তার মতে, সরফরাজকে কোনো ফরম্যাটেই আর অধিনায়ক রাখা উচিত হবে না। শুধু উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেই তার খেলা উচিত।

এ ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, “সরফরাজের উইকেটকিপিং ও ব্যাটিং দক্ষতাকে কাজে লাগানো উচিত। অধিনায়ক হিসেবে ওকে ব্যবহার করা ঠিক হবে না। কোনো ফরম্যাটেই ওকে অধিনায়ক করা উচিত নয়।”

সরফরাজকে সরিয়ে কাকে অধিনায়ক করা উচিত, সে প্রশ্নে সাবেক তারকা এই পেসার বলেন, “ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে হারিস সোহেলকে অধিনায়ক করা উচিত। টেস্ট ক্রিকেটে বাবর আজমকে পরীক্ষা করে দেখা যেতে পারে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত