শক্তিশালী ব্যাটারি আর দ্রুত চার্জিংয়ের সুবিধা নিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছে ভিভোর নতুন স্মার্টফোন জেড-৫। গতকাল বৃহস্পতিবার আলোচিত এই ফোনটির ছবি ফাঁস হয়ে যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর তিনটি রিয়ার ক্যামেরা। প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং তার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা।
ভিভো চীনে এই ফোন প্রথম লঞ্চ করবে ৩১ জুলাই। তার আগেই প্রকাশিত হলো এর প্রথম লুক। রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে ৬.৩৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। এতে থাকবে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট রিডারও।
এই ফোনের আরেকটি আকর্ষণ হলো এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাবে। বাংলাদেশে কবে আসবে তা এখনো জানায়নি ভিভো।
