চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এবং কক্সবাজারের সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্কের সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে সিটি ব্যাংক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় সিটি ব্যাংক ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
