শেষের শুরুতেও মালিঙ্গার ‘খুনে’ ইয়র্কার

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৮:০১ পিএম

যে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে তার ওয়ানডে ক্যারিয়ার, সেই ম্যাচে ইনিংসের প্রথম ওভারে লাসিথ মালিঙ্গা যেন একুশের তরুণ। একটা ওভারপিচ। আরেকটা ইনসুইঙ্গারের পরে রীতিমতো আগুনে ইয়র্কারে তামিম ইকবালকে বিদায় করার আগে মাটিতে ফেলে দেন!

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে লঙ্কানরা শুক্রবার ৮ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছে। জবাব দিতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে তামিমকে হারায় বাংলাদেশ। ৫ বলে কোনো রানই করতে পারেননি এই ওপেনার।

মালিঙ্গা নিজের দ্বিতীয় ওভারে এসেও ওই ইয়র্কারের খেল দেখান। একদম প্রথম ডেলিভারিতে সৌম্য সরকারকে ভড়কে দেন। এলবিডব্লিউর আবেদনে রিভিউ চেয়ে এবার ব্যর্থ হন।

মালিঙ্গা ক্যারিয়ারজুড়ে এই ইয়র্কার দিয়েই নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এদিন যে দুটি ইয়র্কার এখন পর্যন্ত দিয়েছেন, সেগুলো ভয়ংকর হয়েছে মূলত ইনসুইং থাকার কারণে।

আরও পড়ুন: খরুচে বোলিংয়ে তিনশ পার শ্রীলঙ্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত