ফিল্ডিং ভালো না করলে জায়গা হবে না : পাপন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০১:৪৪ এএম

বিশ্বকাপে বাংলাদেশের ফিল্ডিং এতটাই বাজে ছিল যে বিস্মিত হয়েছে গোটা ক্রিকেটবিশ্বও। এরপর শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে সেই দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুক্রবার। এটা আর নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা থেকে আসা এবং গেল এক বছর ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা রায়ান কুক সম্ভবত চাকরি হারাচ্ছেন। এর সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্পষ্ট হুঁশিয়ারি, ‘ফিল্ডিং ভালো না করলে দলে জায়গা হবে না।’

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠকে ফিল্ডিং বিষয়টা মূল এজেন্ডার মধ্যে উঠে আসে হঠাৎ। সভা শেষে বোর্ড প্রেসিডেন্ট পাপন তার উষ্মা প্রকাশ করেন, ‘ফিল্ডিং কোচ নিয়ে আলাপ হয়েছে। আপাতত ব্যাপারটা মাথায় ছিল না। ধারণা ছিল ফিল্ডিং কোচ ভালো। যদিও বিশ্বকাপে ফিল্ডিং বিরাট একটা মাথাব্যথা ছিল।’ পাপনের রাগান্বিত উচ্চারণ, ‘গতকালকের (পরশু) ফিল্ডিংয়ের পর এখন আর কী বলব! এমন ফিল্ডিং কল্পনাই করা যায় না। ভালো ব্যাটিং না করলে সুযোগ দেই। তারপর আস্তে করে তার বিকল্প আনি। ভালো বোলিং না করলে তাকে সহজেই বাদ দিয়ে দেই। কিন্তু ফিল্ডিং খারাপ করলে আমরা কিছু করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত