প্রাক-মৌসুম প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আতলেতিকো মাদ্রিদ ৭-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। একাই ৪ গোল করেন ডিয়েগো কস্তা। আবার তিনি লালকার্ডও দেখেছেন। এদিনও শুরুর একাদশে ছিলেন না গ্যারেথ বেল।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলার প্রথম মিনিটেই গোল করেন কস্তা। বেনফিকা থেকে ১২৬ মিলিয়ন ইউরোয় আতলেতিকোতে যোগ দেওয়া ১৯ বছরের পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স মাদ্রিদের হয়ে গোলের খাতা খুলেছেন ৮ মিনিটে। ১৯ মিনিটে অ্যাঞ্জেল কোরেরা এবং ২৮ ও ৪৫ মিনিটে কস্তা আরও দুটি গোল করলে প্রথমার্ধে স্কোর দাঁড়ায় ৫-০। ৫১ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলের পর ৬৫ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
ইনিয়েস্তার দলকে হারাল বার্সা
বার্সেলোনা ছেড়ে গত বছর জাপানের ক্লাব ভেসেলকোভেতে পাড়ি জমিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এক প্রীতি ম্যাচে গতকাল সাবেক ক্লাবের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে হারতে হয়েছে তাকে, ২-০ গোলে।
সাইড বেঞ্চে রোনালদো
ইতালিয়ান ক্লাব জুভেন্তাস প্রাক-প্রস্তুতি ম্যাচে সিউলে কোরিয়ান লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল টিম কে-লিগের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। ম্যাচে খেলেননি রোনালদো। সাইড বেঞ্চে বসে ছিলেন।
