বাদ রুবেল, একাদশে তাইজুল

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০২:৫৮ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। একাদশে নেই আগের ম্যাচে খেলা পেসার রুবেল হোসেন। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

এর মধ্য দিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন তাইজুল। একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়া শফিউল ইসলাম ও দুই উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান।

তাইজুলের পাশাপাশি স্পিনার হিসেবে ভূমিকা রাখবেন মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন।

এদিকে, প্রথম ম্যাচে খেলার পর অবসরে চলে যাওয়া লাসিথ মালিঙ্কার জায়গায় ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার উসুরু উদানা। প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তার জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার আকিলা ধনাঞ্জয়া।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: আভিশকা ফের্নান্দো, কুসাল পেরেরা (উইকেটকিপার), দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা দনঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদিপ ও লাহিরু কুমারা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত