শরীয়তপুরের জাজিরায় আরিয়ান নামে চার বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে জাজিরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মতিসাগর মৌলভীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আরিয়ান পৌরসভার মতিসাগর মোলভীকান্দি গ্রামের রাজু সিকদারের ছেলে। জাজিরা থানার ওসি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাড়ির পেছনের বিলে বন্যার পানিতে সে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
×
