রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা পায় কষ্ট: সোহেল

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:১৮ পিএম

‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা পায় কষ্ট’ পুরোনো এই প্রবাদ উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন ‘সরকারের অবহেলায় আজকে দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। ১৯ মাসের বাচ্চাও আজ ডেঙ্গুতে আক্রান্ত।’

সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ১৯ মাস বয়সী ছেলেকে দেখতে গিয়ে সোহেল এ মন্তব্য করেন।

সোহেল দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তখন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বিষয়টিতে গুরুত্ব না দিয়ে গুজব বলে উড়িয়ে দেন। যথাসময়ে যথাযথ উদ্যোগ না নেওয়ায় আজকে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। ইতিমধ্যে দুজন ডাক্তার মারা গেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত