শাহজাহান ওমর ও টুকুর ছেলে ডেঙ্গুতে আক্রান্ত

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:১৫ এএম

ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ১৯ মাস বয়সী ছেলে মো. সাফায়াত ওয়াসিত বিন সালাহউদ্দিন। গতকাল সোমবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

টুকু দেশ রূপান্তরকে জানান, গত রবিবার রাতে রক্ত পরীক্ষার পর জানতে পারেন তার ছেলের ডেঙ্গু

হয়েছে। এরপর উত্তরার কোনো হাসপাতালে জায়গা না পেয়ে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছেলেকে ভর্তি করান। এখন তার চিকিৎসা চলছে।

এদিকে শাহজাহান ওমর ও টুকুর ছেলের ডেঙ্গুর চিকিৎসার খোঁজখবর নিতে গতকাল সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি রোগী ও ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার খবর নেন।

রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়Ñ সোহেল : ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়’Ñ পুরনো এই প্রবাদ উল্লেখ করে সোহেল গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের অবহেলায় আজকে দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ১৯ মাসের বাচ্চাও আজ ডেঙ্গুতে আক্রান্ত।’

তিনি বলেন, ‘দেশে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তখন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গুজব বলে উড়িয়ে দেন। যথাসময়ে যথাযথ উদ্যোগ না নেওয়ায় আজকে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ইতিমধ্যে দুজন ডাক্তার মারা গেছেন।’  

একই হাসপাতালে ভর্তি আছেন বিএনপির আরেক ভাইস  চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী। শায়রুল বলেন, গিয়াস কাদের  চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত