নিখোঁজের দুই দিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:২৬ এএম

নাটোরের নলডাঙ্গায় নিখোঁজের দুদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মখলেছুর রহমানের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে হালতি গ্রামের পশ্চিমে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি

রাজশাহী নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের বিজনেস অ্যান্ড স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি রাজশাহীর মেহেরচ-ি পূর্বপাড়া গ্রামে।

গত শনিবার দুপুরে চার শিক্ষক ও এক ছাত্রসহ সাতজন হালতি বিলে বেড়াতে আসেন। তারা নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর একপর্যায়ে খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাশে নৌকা থেকে প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা নৌকা থেকে পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে লাফিয়ে পড়েন শিক্ষক মখলেছুর। কিন্তু উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই পানিতে ডুবে নিখোঁজ হন। রাজশাহী থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে খোঁজ না পেয়ে ফিরে যায়। গত রবিবারও দিনব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও তার মরদেহ পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, সকালে স্থানীয় হালতি বিলের গ্রামের লোকজন নৌকা নিয়ে মাধনগর গ্রামে যাওয়ার পথে কিছুদূর পশ্চিম পাশে ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত