জনগণকে সচেতন করতে আজ থেকে নামছে বিএনপি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৩:৪৬ এএম

ডেঙ্গুজ¦র প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে রোগটি নিয়ে জনগণকে সচেতন করতে জোরালোভাবে রাজপথে নামার কর্মসূচি নিয়েছে বিএনপি। আজ বুধবার থেকেই এ কর্মসূচি শুরু হবে। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়ে দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যথাসময়ে যথাযথ উদ্যোগ না নেওয়ায় ডেঙ্গুজ¦র মহামারী আকার ধারণ করেছে। তাই বিএনপি বাধ্য হয়ে জনগণকে সচেতন করতে রাজপথে নামছে। খন্দকার মোশাররফ জানান, জনগণকে সচেতন করতে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে ‘ডেঙ্গুজ¦র : বর্তমান প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা করবে। সভার পর জনসচেতনতামূলক র‌্যালিও করা হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন তিনি নিজেই। এরপর ধারাবাহিকভাবে বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা থাকবেন।

বিএনপি নেতারা বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে অংশ নেওয়ায় ডেঙ্গুজ¦র নিয়ে রাজপথে নামতে দেরি হয়েছে জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, জনগণের সমস্যা নিয়ে আগে সরকারকে এগিয়ে আসতে হবে। কিন্তু সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গণমাধ্যম ও বিএনপির ওপর হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি যখন ডেঙ্গুজ¦র, বন্যা, গণপিটুনিসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে সক্রিয় হতে অনুরোধ জানিয়ে আসছিল ঠিক তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বিএনপির নয়াপল্টন অফিস নাকি গুজবের কারখানা। কে কী বলল তাতে বিএনপির কিছু আসে যায় না। বিএনপি জনগণের পক্ষে কথা বলে যাবে। 

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের (২০০১-২০০৬) এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুজ¦র নিয়ে ভর্তি হওয়া মানুষ নিয়ে বেসরকারি হাসপাতালগুলো চরম ব্যবসা করছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও গণমাধ্যমে এ বিষয়ে বিভিন্ন সংবাদ আসছে। বিষয়টি সরকারকে খেয়াল করতে হবে। প্রয়োজনে মনিটরিং টিম গঠন করতে হবে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে স্থায়ী কমিটির সদস্যরা অতিদ্রুত জনগণকে সচেতন করতে রাজপথে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ সভা : গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৃথকভাবে যৌথ সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। দক্ষিণের যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। সভা শেষে সোহেল দেশ রূপান্তরকে বলেন, ডেঙ্গুজ¦র নিয়ে জনগণের মাঝে সচেতনতা গড়ে তুলতে তারা র‌্যালি, ডেঙ্গুজ¦র হলে করণীয় কী তার বিবরণ সংবলিত লিফলেট বিতরণ করবেন। পাড়া-মহল্লায় এসব লিফলেট বিতরণ করা হবে। ঢাকা মহানগর উত্তরের যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সভায় উত্তরের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসানসহ অন্য নেতারা অংশ নেন।

গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, ডেঙ্গুজ¦র নিয়ে সরকারের অবস্থা লেজেগোবরে। তাই বিএনপি জনগণের পাশে দাঁড়াবে। এর অংশ হিসেবে তারা ঢাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিটসহ সারা দেশে ডেঙ্গু রোগের কারণ, ভয়াবহতা, প্রতিরোধের উপায় ও চিকিৎসা নিয়ে লিফলেট বিতরণ করবেন। এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি করেন।

বিএনপি মহাসচিব জানান, স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে এ নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন রংপুর মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও মহানগরের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। এ ছাড়া গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানও চাইছেন বিএনপির মনোনয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত