সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দলকে স্বস্তির বারুতা এনে দিয়েছেন পেসার শফিউল ইসলাম। তার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে উইকেট ছাড়া হয়েছেন শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান আভিশকা ফের্নান্দো।
দলীয় ১৩ রানেই ফের্নান্দোকে উইকেট ছাড়া করে শুরুতে শ্রীলঙ্কাকে কিছুটা চাপে ফেলেছে বাংলাদেশ। এই ওপেনিং ব্যাটসম্যান আগের ম্যাচে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। শফিউলের করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় ঠিকমতো খেলতে পারেননি ফের্নান্দো। এলবিডব্লিউ’র আবেদন করলে তাতে সাড়া দেন আম্পায়ার বরীন্দ্র উইমালাসিরি।
২০১৬ সালের অক্টোবরের পর ওয়ানডে ক্রিকেটে ফেরা শফিউল সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানে নিয়েছিলেন তিন উইকেট।
