পরিচালক-প্রযোজক করণ জোহরের পার্টিতে সম্প্রতি হাজির হন বলিউডের প্রথম সারির তারকারা। অনেক রাত ধরে তারা আনন্দ-ফুর্তি করেন। এই নিয়ে বেঁধেছে গোল। এক বিধায়ক ক্ষমা চাইতে বললেন সেলিব্রিটিদের।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নির্মাতার বাড়িতে শনিবার রাত আয়োজন করা হয় এই হেভিওয়েট পার্টির। ওই সময় ধারণ করা কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
বিষয়টি নজরে আসে অকালি দলের বিধায়ক মাজিন্দ্র সিসরার। করণের টুইট শেয়ার করে এই নেতা দাবি করেন বলিউড তারকারা পার্টিতে ‘মাতাল অবস্থায়’ ছিলেন। ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন হ্যাশট্যাগ উড়তাপাঞ্জাব।
ভিডিওতে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, বরুণ ধাওয়ান, শহীদ কাপুর, ভিকি কৌশল, নাতাশা দালাল ও জোয়া আখতারকে দেখা যায়।
তবে উল্টো কথা বললেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। পাল্টা টুইটে তিনি বলেন, “আমার স্ত্রী পূজা শেঠি উপস্থিত ছিলেন সেই দিনের পার্টিতে। কেউই মাতাল অবস্থায় ছিলেন না। সুতরাং, মিথ্যা প্রচার বন্ধ করুন।”
সিসরাকে ক্ষমা চাওয়ার পরামর্শও দেন তিনি। এ ছাড়া বিধায়কের পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
