ম্যাথুসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৬:০৬ পিএম

দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরাকে ফিরিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে শত রানের জুটি গড়ে ফের বাংলাদেশে চাপে ফেলে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ফিফটি তুলে নেওয়ার পরই অবশ্য কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন সৌম্য সরকার।

তবে ম্যাথুস ফিফটি তুলে নিয়ে এগিয়ে চলেছেন। শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে বেঁধে রাখতে পারবে টাইগাররা সেটিই এখন প্রশ্ন।

এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের স্কোর ৪৪ ওভার শেষে ২২১/৪। অ্যাঞ্জেলো ম্যাথুস ৬১ ও দাসুন শানাকা ৯ রান নিয়ে এখন ব্যাট করছেন।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শফিউলের করা ইনিংসের পঞ্চম ওভারে আভিস্কা এলবিডব্লিউ হয়ে ফেরেন। এরপর করুনারত্নে ও ‍কুশল পেরেরার ৮৩ রানের জুটি।

৪৬ রান করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ দেন করুনারত্নে। পরের ওভারেই রুবেলের বলে উইকেটের পেছনে ক্যাচ হন কুশল পেরেরা। ৫১ বলে ৫ চারে ৪২ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এরপর মেন্ডিস ও ম্যাথুসের ১০১ রানে জুটি। যে জুটি আর ম্যাচে ফিরতে দেয়নি টাইগারদের। ৫৪ রান করা মেন্ডিসকে ফিরিয়ে জুটিটি ভাঙেন সৌম্য সরকার। ৫৮ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান মেন্ডিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত