ক্যাটরিনার সঙ্গে অভিনয় নিয়ে কী বললেন হৃত্বিক

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০১:৪৯ এএম

তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৪ সালে ব্যাং ব্যাং ছবিতে। বড় পর্দায় এই জুটি দর্শকেরও পছন্দ।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সত্তে পে সত্তা ছবিতে ফের একবার একসঙ্গে দেখা যাবে হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফকে। 

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে হৃত্বিক জানান, এখনও এই ছবিতে অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ‘এই মুহূর্তে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়ছি আমি। সত্তে পে সত্তা তার মধ্যে অন্যতম। তবে এই ছবিতে হাত দেব কিনা সেই বিষয়ে আপাতত সিদ্ধান্ত নিইনি। তাই এ নিয়ে এখনই কোনও কথা বলতে পারছি না। নতুন ছবি করার সিদ্ধান্ত নিলে নিশ্চয় তা আমি নিজেই জানাব।’ 

এর আগে ধর্মা প্রোডাকশনস অমিতাভ বচ্চনের ছবি অগ্নিপথ-এর রিমেক করেছিল। সেক্ষেত্রেও প্রথম পছন্দ ছিলেন ঋত্বিক রোশন।

তাই বলিউডে জোর গুঞ্জন, শুরুতে সত্তে পে সত্তার জন্যে শাহরুখ খান এবং অক্ষয় কুমারের নাম ভাবা হলেও, ৪০ বছরের সেই সময়ের অমিতাভের চেহারার সঙ্গে এখনকার ৪০ বছরের হৃত্বিকের চেহারা ভালো মানাবে বলেই হৃত্বিককেই পছন্দ ফারাহ খান এবং রোহিত শেট্টির।

আর এই ছবিতে ক্যাটের সঙ্গে হৃত্বিকের মিলন হবে কি না তা জানার জন্যে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত