নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ কাউন্সিলর আটক

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৩:১৬ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি দল আরও পাঁচ সহযোগীসহ তাকে আটক করে। আটক অন্যরা হলো মনির হোসেন মনু (৫০), তানভীর আহম্মেদ সোহেল (৪১), মজিবর রহমান (৫২) ও কামাল হোসেন (৪৫)। ডিবি আটক আরেকজনের নাম প্রকাশ করেনি।

নারায়ণগঞ্জ ডিবির এসআই জলিল মাতবর জানান, চাষাড়া থেকে মাইক্রোবাসে চড়ে যাওয়ার সময় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধানসহ তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ৫০ বোতল ফেনসিডিল।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নাই। যে-ই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত