সদর উপজেলার কাসারুপাড়া হাফেজিয়া মাদ্রাসায় গতকাল শনিবার সন্ধ্যায় এক ছাত্র খুন হয়েছে। নিহত সাদ (৮) সদর উপজেলার শৈলেরকান্দা গ্রামের সুরুজ্জামানের ছেলে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল বারী জানান, সন্ধ্যা ৭টার দিকে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাদের সঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের (১৫) ঝগড়া বাধে। এক পর্যায়ে রায়হান মাদ্রাসার রান্নাঘরের
দা-বঁটি দিয়ে সাদের ঘাড়ে ও মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রায়হানকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার কারণ জানতে রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বারী।
