শেখ হাসিনাকে ভিডিও বার্তা পেলের

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০১:৪৮ এএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। ভিডিও বার্তায় পেলে বলেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।’ ‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’-এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে। তার ভিডিওবার্তাটি পৌঁছে দিতে শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া। তিনি বলেছেন ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে অভিভূত বলেই পেলে তাকে ভিডিওবার্তা পাঠান ও চিঠি লেখেন।’ এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিলে সেটিও পেলের কাছে পৌঁছে দিতে চান সাইফুল ইসলাম। সূত্র : বিডিনিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত