গাম্পের ট্রফি বার্সার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:৩০ পিএম

ম্যাচে শেষ মিনিটে লুইস সুয়ারেজের করা গোলে জুয়ান গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা। লিওনেল মেসিকে ছাড়াই ইংলিশ ক্লাব আর্সেনালকে হারাল দলটি।

রবিবার নু ক্যাম্পে ২-১ গোলের জয় তুলে নেয় বার্সা। প্রথমে পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিল দলটি।

গাম্পের ট্রফি একটি প্রস্তুতি মূলক ম্যাচ। বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এবারেরটি ছিল আসরের ৫৪তম সংস্করণ। গেল বছর আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

এদিন শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৩৬ মিনিটে দলকে লিড এনে দেন আউবামেয়াং। প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে আর্সেনাল।

ম্যাচের ৬৯ মিনিটে আর্সেনাল আত্মঘাতী গোল করে বসলে সমতায় ফেরে বার্সা। নিজেদের জালেই বল ঠেলে দিয়েছিলেন মেইটল্যান্ড-নাইলস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বদলি নামা লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় বার্সার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত