ঈদে হিলিতে আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৮ পিএম

ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। তবে এ সময় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, আগামী ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। এ কারণে আগামী রবি, সোম ও মঙ্গলবার সরকারি ছুটি থাকবে। এর আগের ৯ ও ১০ আগস্ট দুদিন সাপ্তাহিক ছুটি।  এ হিসাবে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৮ আগস্ট থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত