ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মমতাজ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১০:২৩ পিএম

জনপ্রিয় সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য মমতাজ সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গুজ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে বিভিন্ন গুজব হচ্ছে। আপনারা গুজবে কান দেবেন না।’

মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ডেঙ্গুজ্বর যদি হয়ে থাকে আপনারা হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। আমাদের পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা আছে। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে মমতাজ বলেন, ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব।’

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে মমতাজ হাসপাতালের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত