রূপপুরে জ্বালানি সরবরাহে রাশিয়ার সঙ্গে চুক্তি

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৩:৫৬ এএম

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে জ¦ালানি (ইউরেনিয়াম) সরবরাহে রাশিয়ার পরমাণু সরবরাহকারী প্রতিষ্ঠান টিভিইএল জয়েন্ট স্টক কোম্পানির  সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মতো পাবনার রূপপুরে দুর্ঘটনা ঘটলে ভয়ের কারণ নেই।

রুশ প্রতিষ্ঠানটি রূপপুরে লাইফটাইম (মেয়াদকাল) জ্বালানি সরবরাহের কাজ পেল। ২০১১ সালের ২ নভেম্বর দুই দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে আন্তঃসরকার চুক্তি হয়। চুক্তির শর্তানুসারে প্রয়োজনে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। এই দর নির্দিষ্ট সময় পর পর পর্যালোচনার মাধ্যমে ঠিক হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ফুকুশিমার মতো দুর্ঘটনা ঘটলেও আমাদের কোনো ভয় নেই। আপনারা দেখেছেন কর ক্যাচার নামে নতুন প্রযুক্তি রূপপুরে যোগ করা হয়েছে। ফুকুশিমায় গ্যাস বের হতো, এখানে এর কোনো সম্ভাবনা নেই। ইয়াফেস ওসমান বলেন, কিছু সূত্র রয়েছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সারা পৃথিবী যেভাবে চুক্তি করে আমরাও সেভাবে করছি। আমাদের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। সবকিছু করা হচ্ছে মানুষের স্বার্থে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত