হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন প্রভাষক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৪১ পিএম

কুমিল্লায় হাফসা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর পর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেছেন প্রভাষক স্বামী। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রানীর দীঘির পাড় এলাকায় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন দাবি করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে হাফসার লাশ রেখে পালিয়ে যান তার কলেজ শিক্ষক স্বামীসহ স্বজনরা।

তবে হাফসার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী-শাশুড়ি মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে হাফসাকে।

হাফসা (২৩) জেলার সদর দক্ষিণ উপজেলার বরতুলা এলাকার প্রবাসী ওয়ালিউল্লাহর মেয়ে এবং কসবা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মাওলা ফারুকের স্ত্রী। এ ঘটনায় বুধবার সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করা হয়েছে। পুলিশ পলাতক স্বামী প্রভাষক গোলাম মাওলা ফারুককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত