জুনে ইস্যু করা বেতন-ভাতা, পেনশন ও জিপি ফান্ডের চেক যারা সময়মতো জমা দিতে পারেননি, তাদের জন্য নতুন করে চেক ইস্যু করবে সরকার। নতুন ইস্যু করা চেক চলতি আগস্ট মাসের মধ্যেই জমা দিতে হবে। গত মঙ্গলবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করে অর্থমন্ত্রণালয় বলেছে, ২০১৮-১৯ অর্থবছরে ইস্যু করা চেকের মধ্যে কিছু চেক সময়মতো ব্যাংকে জমা না দেওয়ায় মেয়াদ শেষ হয়ে গেছে। এতে চেকের প্রাপকরা যাতে তাদের পাওনা থেকে বঞ্চিত না হন, সেজন্য সরকার জুন মাসে ইস্যু করা চেক নগদায়নের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, বেতন-ভাতা, পেনশন, জিপি ফান্ড ও ভ্রমণ সংক্রান্ত ব্যক্তিগত পাওনা পরিশোধের জন্য ইস্যু করা মেয়াদোত্তীর্ণ চেকগুলো ইস্যুকারী কর্র্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কর্র্তৃপক্ষ ওই চেক বাতিল করে নতুন চেক ইস্যুর ব্যবস্থা করবে।
×
