১২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১২:৪৪ এএম

১২৪টি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি সেবাদাতা (ভিএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে এসব প্রতিষ্ঠান আর কার্যক্রম চালাতে পারবে না বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

সংস্থাটি জানায়, এসব প্রতিষ্ঠান বকেয়া পাওনা পরিশোধ করেনি। যথাসময়ে নবায়নের আবেদনও করেনি। এ কারণে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব লাইসেন্সের অধীনে কার্যক্রম অবৈধ ও আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিটিআরসি জানায়, ১২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি বকেয়া পাওনা পরিশোধ ও সময়মত নবায়ন আবেদন করেনি। ১৮টি প্রতিষ্ঠান সঠিকভাবে আবেদন করেনি। আগামী এক মাসের মধ্যে সরকারের পাওনা পরিশোধ না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত