শ্রীলঙ্কা টেস্ট দলে চান্দিমাল

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০১:২৭ এএম

হাথুরুসিংহেকে নিয়ে টালমাটাল শ্রীলঙ্কা থিতু হওয়ার চেষ্টা করছে। ১৪ আগস্ট থেকে নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্টের সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল বেছে নিয়েছেন পুনর্গঠিত নির্বাচক কমিটি। যে দলে ডাকা হয়েছে বিশ্বকাপ মিস করা সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার

প্রথমবারের মতো জয় পাওয়া টেস্ট সিরিজের দলে বাদ পড়েছিলেন চান্দিমাল। ঘরোয়া একদিনের টুর্নামেন্টে প্রায় ৫৬ গড়ে ২২৩ রান করা এই উইকেটকিপার ব্যাটসম্যানকে আবার সুযোগ দিয়েছেন নির্বাচকরা। সূত্র : ইন্টারনেট

শ্রীলঙ্কার ২২ সদস্যের দল : দিমুথ করুনারতেœ, ম্যাথুজ, চান্দিমাল, থিরিমানে, কুশল মেন্ডিস ও পেরেরা, ডিকভেলা, দনঞ্জয়া ডি সিলভা, অ্যান্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, গুনাতিলেকা, শেহান জয়াসুরিয়া, চামিকা করুনারতেœ, দিলরুয়ান পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাসিথ এমবুলদেনিয়া, সানদাকান, লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত